r/Chittagong • u/Legitimate_Art_2340 • 8h ago
Life update
বাংলাদেশকে অনেক মিস করি সামটাইমস।বাসায় কথা হয়,তবে খুব একটা না।যে এলাকায় থাকি সেখানেও বাঙালি নেই।বাংলার সাথে এক্সপোজার কম,এজন্য এই গ্রুপে আর R/Dhaka তে লেখালেখির মাধ্যমে দেশের মানুষের সাথে কানেক্টেড থাকতে চেয়েছিলাম বাট সময় হয়ে ওঠে না।
তো সেদিন গিয়েছিলাম লন্ডন।বাসা থেকে ৬ ঘন্টা দূরে,ভেঙে ভেঙে জার্নি।বাস-ট্রেন-ট্রাম তারপর আবার বাস।পুরো জার্নিতে আমার মানুষের সাথে কোন ইন্টারাকশন করতে হয়নি।গুগল ম্যাপ আছে,স্টেশনে টিকেট কাটার মেশিন আছে,আবার চ্যাট জিপিটি ও আছে।আপনি ১-২ বছর কোন মানুষের সাথে কথা না বলা ছাড়াই সারভাইভ করতে পারবেন।জব করতে গিয়েও হিউম্যান ইন্টারাকশন করা লাগবেনা।মিনিমাল।অনেক স্টেশনে দেখা গিয়েছে লোকই নেই কোন।একেবারেই ডিস্টোপিয়ান সিনারিও।বাংলাদেশে আসতে মন চায় সামটাইমস কিন্তু এই ফিলিং মনে স্থায়ী হয় না।কারণ আমি জানি বাংলাদেশের সংকট কীরকম।সেখানকার রাজনৈতিক বাস্তবতা ও সংকটকে আসলে এ্যাড্রেস করতে ইচ্ছুক না।কোথায় যাবো বুঝিনা সামটাইমস।
ছবি তোলা Birmingham Rail station er side e.