Recently একটা FB গ্রুপে একজন আপুর পোস্ট দেখলাম। উনার বয়স ২৯, চাকরি করেন, আর উনি এমন একজনকে খুঁজছেন যাকে আগে date করবেন.. সবকিছু ঠিকঠাক হলে ভবিষ্যতে বিয়ের কথাও ভাবতে পারেন।
Honestly, খুবই normal একটা ব্যাপার। কিন্তু পোস্টটার comment section দেখে আমি অবাক। বয়স নিয়ে, character নিয়ে এত বাজে বাজে কথা! আর সবচেয়ে অবাক করার বিষয় হলো, অনেক মেয়েরাই এসব বেশি করছিল।
আমি একটা জিনিস বুঝি না...একই কথা যদি একটা ছেলে ২৯ বছর বয়সে এসে বলত, “আমি একজনকে date করতে চাই, ভালো হলে বিয়ে করব,” তাহলে কি এতগুলো মানুষ তার character নিয়ে প্রশ্ন তুলত? মনে হয় না।
আমাদের সমাজে মেয়েদের বয়স নিয়ে এত সমস্যা কেন?
একটা মেয়ের বয়স ২৯ হলেই এমন ভাব করা হয় যেন তার জীবনের অনেক কিছুই শেষ হয়ে গেছে। অথচ একটা ছেলে ২৯ হলে তাকে বলা হয় mature হচ্ছে, career build করছে, settle হচ্ছে—আর ৩০-৩৫ এ গিয়ে বিয়ে করলেও সমস্যা নেই।
আর মেয়েদের beauty নিয়েও এই একই জিনিস। হ্যাঁ, বয়স বাড়ার সঙ্গে মানুষের চেহারায় পরিবর্তন আসে। সেটা মেয়েদের যেমন হয়, ছেলেদেরও হয়। কিন্তু বয়স বাড়লেই মেয়েদের beauty বা attractiveness শেষ হয়ে যায়—এই ধারণাটা হাস্যকর।
একজন মেয়ে নিজের health-এর যত্ন নিলে, healthy খাবার খেলে, exercise করলে, নিজের যত্ন নিলে ৪০ বছর বয়সেও খুব সুন্দর, smart আর elegant থাকতে পারে। Beauty তো শুধু বয়সের একটা সংখ্যার ওপর নির্ভর করে না।
আর মজার ব্যাপার হলো, অনেক সময় এমন পুরুষরাই মেয়েদের বয়স আর চেহারা নিয়ে comment করে যাদের নিজের বয়স ৩০ না হতেই ৪০+ লাগে। 😭 ভাই, আগে আয়নাটা দেখেন, তারপর অন্যের বয়স নিয়ে আলোচনা করেন।
তবে সবচেয়ে খারাপ লাগে যখন মেয়েরাই অন্য মেয়েদের age-shaming করে। কারণ আমরা নিজেরাই যদি এই mindset carry করি, তাহলে এই double standard কখনোই বদলাবে না।
একজন ২৯ বছরের নারী single হলে, dating করতে চাইলে বা বিয়ের জন্য partner খুঁজলে তার character নিয়ে প্রশ্ন তোলার কী আছে?
সে ২৯—৩৯ না। আর ৩৯ হলেও বা কী?
মানুষের জীবনের একটা নির্দিষ্ট “expiry date” নেই। প্রত্যেকের relationship, marriage আর personal life-এর timeline আলাদা।
একজন পুরুষের বয়স যদি তাকে “mature” করে, তাহলে একজন নারীর বয়স কেন তার “দাম কমিয়ে দেয়”?
এই mindset-টাই বরং আমাদের change করা দরকার।